ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বেশি লাফালাফি করবেন না : সেলিমা রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬
  • ৩২০ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ওয়ান ইলেভেন নিয়ে বেশি লাফালাফি করবেন না, করলে আপনিও কিন্তু বাদ যাবেন না।

৬ মার্চ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারাবন্দি দিবস উপলক্ষে ‘বাংলাদেশ বাংলাদেশ ইয়ুথ ফোরাম’ এ সভার আয়োজন করে।

সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১/১১ কুশীলবদের বিচার করতে হবে।

তাহলে আপনি মঈন-ফখরুদ্দীনের বিচার করছেন না কেন? বেশি লাফালাফি করলে আপনিও (শেখ হাসিনা) বাদ যাবেন না।

এ সময় তিনি তারেক রহমান দেশের তাঁবেদার ও কর্তৃত্ববাদগোষ্ঠীর জন্য আতঙ্ক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ক্ষমতাসীন স্বৈরাচার শাসকগোষ্ঠী দেশকে ধ্বংস করতে একের পর এক ষড়যন্ত্র করছে। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতেই হবে।

সেলিমা রহমান বলেন, আমরা ভালোভাবেই জানি, অনির্বাচিত সরকারের অধীনে ইউপি নির্বাচনে কী হবে , আর কী করতে পারেন। এরপরও গণতন্ত্রের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি।

আয়োজক সংগঠনের উপদেষ্টা আতিকুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ইয়ুথ ফোরামের সদস্য সাইদুর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বেশি লাফালাফি করবেন না : সেলিমা রহমান

আপডেট টাইম : ০৮:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০১৬