ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঈদের নামাজের সময় মালির প্রেসিডেন্টের ওপর ছুরি হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে আজ ঈদুল আজহা পালিত হচ্ছে। তবে সব জায়গা নির্বিঘ্নে ঈদ পালিত হচ্ছে না। আফগানিস্তানে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে রকেট হামলার পর এবার মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসসিমি গোয়টাও হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গোয়টার ওপর হামলা চালিয়েছেন দুজন সশস্ত্র ব্যক্তি। তাদের মধ্যে একজন ছুরি দিয়ে তার ওপর হামলা চালিয়েছে। তারা বলছে, মঙ্গলবার ঈদের নামাজের সময় রাজধানী বামাকোয় গ্রেট মসজিদে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর পর গোয়টাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

ওই হামলায় তিনি আহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়। মালির ধর্ম বিষয়ক মন্ত্রী মামাদৌ কোনে বলেছেন, একজন ব্যক্তি ‘একটি ছুরি দিয়ে প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা’ করেছেন। কিন্তু তাকে প্রতিহত করা হয়েছে। গ্রেট মসজিদের পরিচালক লাটুস তৌরে বলেছেন, হামলাকারী প্রেসিডেন্টকে ক্ষতি করতে চাইলেও অন্য একজন আহত হয়েছে।

গত মাসেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৩৭ বছর বয়সী গোয়টা। গত নয় মাসে এটা তার দ্বিতীয়বার ক্ষমতা দখল। এর আগে গত বছরের আগস্টে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঈদের নামাজের সময় মালির প্রেসিডেন্টের ওপর ছুরি হামলা

আপডেট টাইম : ০৬:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১