ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঈদুল আজহার ছুটিতে করোনাভাইরাসের টিকাদান বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল আজহার ছুটিতে করোনাভাইরাসের টিকাদান বন্ধ থাকবে। একই সঙ্গে ছুটির পর দিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকা দেওয়া। অর্থাৎ মোট চারদিন বন্ধ থাকছে টিকাদান।

মঙ্গলবার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র বলেন, দেশে টিকা দেওয়া শুরুর পর থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিল। তাই ঈদের তিন দিন টিকা দেওয়া বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ছুটি শেষ হওয়ার পরদিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকাদান। এরপর ২৪ জুলাই থেকে আবারও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

২০১৯ সালের ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগী দেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে।

সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ২০২১ সালের জানুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঈদুল আজহার ছুটিতে করোনাভাইরাসের টিকাদান বন্ধ

আপডেট টাইম : ১২:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১