ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ম্যাচ শেষ হওয়ার পরপরই এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সাকিবের ব্যাটে ভর করে জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডারের দায়িত্বশীল লড়াইয়ে ৫ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পায় টাইগাররা। এতে ৩ ম্যাচ সিরিজে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা।

আজ রোববার (১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। শুরুতেই তাসকিন-মিরাজের জোড়া আঘাতে বিধ্বস্ত হয় জিম্বাবুয়ে। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে স্বাগতিকরা।

শেষ পর্যন্ত শরীফুলের ৪ উইকেটে জিম্বাবুয়ের মাঝারি স্কোর দাঁড়ায়। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৪০ রান।

অতীতের জৌলুস হারিয়েছে জিম্বাবুইয়ান ক্রিকেট। বর্তমানে এই দলটি যেন বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ। আমন্ত্রণ জানালেই যেমন তাদের পাওয়াটা সহজ, তেমনি পারফরম্যান্সেও তাদের বিপক্ষে টাইগার ক্রিকেটারদের রেকর্ড দুর্দান্ত।

চলমান সিরিজে খেলা তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের রেকর্ডের পাল্লাটাও বেশ ভারী আফ্রিকার দলটির বিপক্ষে। সমর্থকদের আশা, শুধু ঐতিহ্য হারানো জিম্বাবুয়েই নয়, শক্তিশালী দলগুলোর বিপক্ষেও উজ্জ্বল হবে বাংলাদেশের রেকর্ডের খাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে রাষ্ট্রপতির অভিনন্দন

আপডেট টাইম : ১০:২৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১