ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর সুষ্ঠু ভোটে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশেই আছেন ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি: ডিএমপি ‘মনে হলো মাথায় বাজ পড়েছে’, হাদির গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রতিক্রিয়া সিইসি’র এবার রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার ডিমের উৎপাদন চাহিদার চেয়ে বেশি, দামে পতন: লোকসান বাড়ছে খামারিদের মাঠের বাইরে আমি একজন অলস মানুষ

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ৭৮ বার

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে। তার কোনো ক্ষমা নাই। এই অপরাধের সর্বোচ্চ বিচার হতেই হবে। যাতে করে আগামীতে কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে। গায়ের জোড়ে রাষ্ট্রক্ষমতা দখল, জনগণের ওপর অত্যাচার করতে না পারে।

রবিবার (৩০ মার্চ) বিকেলে নরসিংদী জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন আরো বলেন, আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হাড়িয়েছে। জনগণ তাদের পত্রপাঠ বিদায় দিয়েছে। বর্তমান সরকারের কাছে জনগণ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে। ভোটের অধিকারের দাবিতে জনগণকে যেন রাস্তায় নামতে না হয়। জনগণ কি চায় এই সরকারকে তা বুঝতে হবে। নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলে বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি তা বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট লাঘব হবে।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সদস্য ও হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০০ কর্মকর্তার সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

আপডেট টাইম : ১০:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫