ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতের নয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে হইচই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে পশ্চিমঙ্গের রাজনীতিতে হইচই শুরু হয়েছে। আসামের কংগ্রেস আইনপ্রণেতা রিপুন বোরা প্রথমে এ নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন।

আনন্দবাজার জানায়, শনিবার সেই চিঠি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল।

রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসু এ নিয়ে প্রশ্ন তুলেছেন। মোদিকে লেখা রিপুনের চিঠি পোস্ট করে তাদের দাবি, কোনো বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

জবাবে রাজ্য বিজেপি বলেছে, কুৎসা না রটিয়ে কোনো প্রমাণ থাকলে দিক তৃণমূল।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আরও বলেন, ‘তর্কের খাতিরে অভিযোগ মেনে নিলেও এটা তো ঠিক যে, নিশীথ হিন্দু। বিজেপি মনে করে, সব হিন্দুই ভারতীয়।’

একই সঙ্গে তিনি বলেন, ‘এই অভিযোগের কোনো সারবত্তা নেই। দরকার হলে তৃণমূল এটা নিয়ে আদালতে যাক।’

মোদিকে পাঠানো চিঠিতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উল্লেখ করে আসামের কংগ্রেস নেতা রিপুন দাবি করেছেন, নিশীথ আদতে বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। ভারতে কম্পিউটার কোর্স করার নামে আসার পরে কোচবিহারে থেকে যান। প্রথমে তৃণমূলে এবং পরে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন।

তিনি আরও দাবি করেছেন, যে নথি দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে নিশীথ দাবি করেছেন তা ভুয়া। এই নথি জালিয়াতি করে তৈরি বলেও অভিযোগ রিপুনের।

সেই চিঠির কথা উল্লেখ করেই ব্রাত্য টুইটারে লিখেছেন, ‘রাজ্যসভার সাংসদ রিপুন বোরা সঠিক প্রশ্ন তুলেছেন। বহু সংবাদমাধ্যমে নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক বলে উল্লেখ রয়েছে।’

তিনি আরও লিখেন, ‘এই ধরনের লোককে কেন্দ্রীয় মন্ত্রী করার আগে কি কোনো কিছুই খতিয়ে দেখা হয়নি? ভুলে গেলে চলবে না এই নিশীথের বিরুদ্ধে কতগুলো গুরুতর অপরাধমূলক মামলা চলছে। লজ্জাজনক।’

অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের প্রতিক্রিয়া জানতে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

এ নিয়ে রাজ্যে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের দুজন দায়িত্বশীল মন্ত্রী এমন প্রশ্ন তুলেছেন। দয়া করে তারা তথ্য-প্রমাণ দিন। কুৎসা রটিয়ে শুধু খবরেই আসা যায়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতের নয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘বাংলাদেশি নাগরিকত্ব’ নিয়ে হইচই

আপডেট টাইম : ০২:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১