ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সৌদিতে নামাজের সময় দোকান খোলা রাখার সিদ্ধান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবে দীর্ঘদিন ধরেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময় দোকান ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার কঠোর আইন পালন হয়ে আসছে। এবার সেটি শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে নামাজের সময়ও দোকান খোলা রাখা যাবে। খবর প্রকাশ করেছে দ্য ডন ও জেদ্দাভিত্তিক দৈনিক সংবাদপত্র ওকাজ।

প্রতিবেদনে বলা হয়, রক্ষণশীল দেশ সৌদি আরবে উদার ভাবধারা প্রতিষ্ঠা ও তেলনির্ভর অর্থনীতিতে বেসরকারি  খাতের অবদান বাড়াতে সরকার নানা সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিকতম উদ্যোগ সেটিরই ধারাবাহিকতা।

এ সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল অব সৌদি চেম্বারস। এতদিন দেশটিতে নামাজের সময় দোকানপাট অন্তত আধা ঘণ্টা বন্ধ রাখার নিয়ম চালু ছিল।

সৌদি ব্যবসায়ী সংগঠনগুলোর এই ফেডারেশনের সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গৃহীত পদক্ষেপের মধ্যে লোকজনের ভিড়, গণজমায়েত, ক্রেতাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করা এড়াতে ও দোকানিদের স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত। তাই দোকানমালিক ও ব্যবসায়ীদের প্রতি নামাজের সময়সহ কর্মঘণ্টার পুরো সময় দোকান খোলা রাখার অনুরোধ জানাচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সৌদিতে নামাজের সময় দোকান খোলা রাখার সিদ্ধান্ত

আপডেট টাইম : ০২:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১