ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, নিহত বেড়ে ২০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রবল বৃষ্টিপাতে ভারতের মুম্বাইয়ের চিম্বুর ও বিক্রোলি এলাকায় আবাসিক দুটি ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। গতকাল শনিবার রাতে শুরু হওয়া বৃষ্টি আজ রবিবারও না থামায় পুরো শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মুম্বাইয়ের পৌর কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৮ জুলাই) সকালে শহরের বিক্রোলির সূর্যনগর এলাকায় একটি আবাসিক ভবন ধসে পড়ে। সেখান থেকে নয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এছাড়া শহরের চিম্বুরের ভরত নগর এলাকায় আরও একটি ভবন ধসে পড়ে। সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। সেই শঙ্কায় উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে।

জানা গেছে, গতকাল রাত আটটা থেকে দিবাগত রাত দুইটা পর্যন্ত মুম্বাইয়ে ১৫৬ দশমিক ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অনেক এলাকাতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে ভবন ধস, নিহত বেড়ে ২০

আপডেট টাইম : ০২:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১