ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জার্মানিসহ ইউরোপে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১২৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বন্যার কারণে কারণে ইউরোপের পশ্চিমাঞ্চলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১২৮ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কেবল জার্মানির পশ্চিমাঞ্চলেই প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১০০। এছাড়া এখনও সেখানে এক হাজারের ওপর মানুষ নিখোঁজ রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ বন্যায় ইউরোপজুড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১২৮ জনে দাঁড়িয়েছে। পশ্চিম জার্মানির বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবারও জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ অব্যাহত রাখেন।

জার্মানির পত্রিকা বিল্ড এই বন্যাকে ‘ফ্লাড অব ডেথ’ নামে অভিহিত করেছে। আচমকা এমন ভয়াবহ বন্যায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। কোনো কোনো অঞ্চলে রাস্তা এবং ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। বন্যার পানি সরে যাওয়ার পর রাস্তায় গাড়ি উল্টে পড়ে থাকতে দেখা গেছে। কয়েকটি জেলা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই ঘটনায় জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এমন বিপর্যয়ে আমি হতবাক। বন্যায় অনেক মানুষ বিপাকে পড়েছেন। নিহত ও নিখোঁজ পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জার্মানিসহ ইউরোপে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১২৮

আপডেট টাইম : ০১:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১