ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় দুপাড়ে সহস্রাধিক যান আটক, যাত্রীর ঢল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ফেরি ও লঞ্চে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। এছাড়া ঘাটের দুপাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যান।

তবে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ।  শনিবার সকালে শিমুলিয়া ফেরি ঘাটে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

জানা যায়, লঞ্চঘাটে মানুষের অস্বাভাবিক জট।  শিমুলিয়া বন্দর মাঠে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। কয়েকটি ট্রাক লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে খান বাড়ি পয়েন্টে। ফেরিতে প্রচণ্ড ভিড়ের কারণে মোটর সাইকেল জট গিয়ে পন্টুনে ঠেকেছে। যাত্রীবাহী যানগুলো পারাপারে প্রাধান্য দেওয়ায় দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের লাইন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, সকাল থেকে এ রুটে ১৭টি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার করা হচ্ছে । ঘাটের দুপাড়ে আটকা পড়েছে সহস্রাধিক যান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক সাহাদাত হোসেন জানান, এ রুটে মোট ৮৭টি লঞ্চের মধ্যে ৭৮টি লঞ্চ চলাচল করছে। বাকি লঞ্চগুলোর কাগজপত্র ঠিক না থাকায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া স্পিডবোট চলাচল নিষেধাজ্ঞা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় দুপাড়ে সহস্রাধিক যান আটক, যাত্রীর ঢল

আপডেট টাইম : ০১:০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১