ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

করোনা থেকে মুক্তি পেতে বিশ্বকে একযোগে প্রচেষ্টা চালাতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা মহামারি থেকে মুক্তি পেতে বিশ্বের দেশগুলোকে একযোগে প্রচেষ্টা চালাতে হবে। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আঞ্চলিক যোগাযোগ জোরদার করার লক্ষে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ আয়োজিত ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া:রিজিওনাল কানেক্টিভিটি- চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটি’ শীর্ষক সম্মেলনের প্লেনারি সেশনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির মতো চ্যালেঞ্জিং মুহূর্তে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের জন্য সম্মেলনটির আয়োজন খুবই সময়োপযোগী।

তিনি বলেন, বাংলাদেশ তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে বে-বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) নামক সংস্থার মাধ্যমে একটি অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করেছে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং ভারত (বিবিআইএন) এই দেশগুলোর মধ্যে যাত্রী, কর্মী এবং যানবাহনের কার্গো ট্র্যাফিক নিয়ন্ত্রণের জন্য ২০১৫ সালে একটি মোটর যানবাহন চুক্তি (এমভিএ) স্বাক্ষর করেছে।

তিনি সহযোগিতা ও উন্নয়নের জন্য মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের মধ্যে ভালো সংযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

করোনা থেকে মুক্তি পেতে বিশ্বকে একযোগে প্রচেষ্টা চালাতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১