ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঈদ স্পেশাল গরুর মাংসের শাহী রেজালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ কোরবানির ঈদে কমবেশি সবাই গরুর মাংস দিয়ে নানান পদের খাবার রান্না করেন। এর মধ্যে গরুর মাংসের শাহী রেজালা খুবই জনপ্রিয়। তবে সঠিক পদ্ধতিতে রেজালা রান্না করতে না পারলে এর আসল স্বাদ পাওয়া কখনোই সম্ভব না। অনেকেই আবার মনে করেন রেজালা তৈরি করা ঝামেলার কাজ। তাই এই সুস্বাদু রেসিপিটি অনেকেই রান্না করতে চান না। আসলে এই ধারণাটি ভুল।

গরুর মাংসের শাহী রেজালা তৈরির সঠিক ও সহজ রেসিপিটি জানা থাকলে এটি তৈরি করা মোটেও কঠিন মনে হবে না। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে সহজ উপায়ে গরুর মাংসের শাহী রেজালা তৈরি করবেন-

উপকরণ: এক কেজি গরুর মাংস, পেঁয়াজ কুচি এক কাপ, আদা ও রসুন বাটা, হলুদ-জিরা ও ধনিয়া, কেওড়া জল ও কিশমিশ, আলুবোখারা ও টক দই, বাদাম বাটা ও চিনি, কাঁচা মরিচ বাটা বা পেস্ট, জয়ফল-জয়ত্রী-পোস্তদানা, গরম মশলা (এলাচি-দারচিনি) তেজপাতা ও তেল, লবণ সব কিছু পরিমাণমতো।

প্রণালী: একটি চালনিতে মাংস ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে দই আর অল্প পানি দিয়ে একসঙ্গে মিশিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখে দিন। এরপর মাংসে তেল, কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, জিরা, ধনিয়া, লবণ, বাদাম বাটা, চিনি, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা বাটা, তেজপাতা, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানোর হয়ে গেলে মাংসের মিশ্রণটি চুলায় বসিয়ে দিন। চুলা অল্প আঁচে রাখুন। মাংস সিদ্ধ হচ্ছে কিনা কিছুক্ষণ পরে দেখে নিন।

মাংস সিদ্ধ হয়ে আসলে কেওড়া জল, কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে আরো কিছু সময় জ্বাল দিন। তারপর লবণ-ঝাল ঠিক আছে কিনা দেখে নিন। এরপর বাগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। অল্প কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে মজাদার গরুর মাংসের রেজালা ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঈদ স্পেশাল গরুর মাংসের শাহী রেজালা

আপডেট টাইম : ০৩:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১