ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চট্টগ্রামে আইস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৫০০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন ব্রিজঘাটস্থ হোটেল নেভাল আবাসিকের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ জালাল আহাম্মদ (৪৩), মোঃ ফারুক (৩০) ও মোঃ তালাল (৩৫)। এ সময় মোঃ জালাল আহাম্মদের হেফাজত থেকে কাগজে  মোড়ানো ১টি সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার মাদকদ্রব্য, যার বানিজ্যিক নাম আইস (ক্রিস্টাল মেথ) ওজন ৮০গ্রাম উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। এ ছাড়া মোঃ ফারুক ও মোঃ তালালের হেফাজত থেকে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোঃ ফারুক ও মোঃ তালাল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলি সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চট্টগ্রামে আইস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

আপডেট টাইম : ০১:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১