ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট, জরুরি সার্জারির সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রমাগত ১০ দিন ধরে হেঁচকি ওঠায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে। তার জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে গতকাল বুধবার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।
২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার পর থেকেই উগ্র ডানপন্থী এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। ওই হামলায় গুরুতর আহত হলে বলসোনারোর শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে।
চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, জইর বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তার পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যাথাতেও ভুগছেন। তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সঙ্গে হেঁচকি ওঠার সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
প্রায় আড়াই বছর ধরে দায়িত্ব পালনের সময় নানা বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। করোনাভাইরাস মহামারি মোকাবিলা নিয়েও চাপের মুখে পড়েন তিনি। ভ্যাকসিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে এই মাসের শুরুতে ব্রাজিলের রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।
ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যাথাতেও ভুগছেন। তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সঙ্গে হেঁচকি ওঠার সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট, জরুরি সার্জারির সম্ভাবনা

আপডেট টাইম : ০১:২৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১