ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

৬০ হাজার মাস্তান এখন আমার শত্রু : আনিসুল হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০১৬
  • ৩১৪ বার

রাজধানীর ২০ হাজার বিলবোর্ড উচ্ছেদ করার কারণে ৬০ হাজার মাস্তান এখন তাঁর শত্রু হয়ে গেছে। এমন কথা বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র অনিসুল হক বলেন, ‘ঢাকা উত্তরে মেয়রের দায়িত্ব নেয়ার পর সবচেয়ে কঠিন কাজটি করেছি আমি। ঢাকা উত্তরের প্রায় ২০ হাজার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। প্রতিটি বিলবোর্ডের পেছনে যদি তিনজন করেও মাস্তান থাকে তাহলে ঢাকা শহরের ৬০ হাজার মাস্তান এখন আমার শত্রু।’

রাজধানীর উত্তর সিটিতে যানজট নেই দাবি করে করে মেয়র অনিসুল হক বলেন, ‘ঢাকা শহরের গাবতলী, গুলশান, মহাখালীসহ প্রায় ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তার পাশে অবৈধ দোকান নেই। রাস্তার পাশে যে দোকানই ছিল সব ভেঙে দিয়েছি। এ কারণে আমার এলাকায় কোনো যানজট নেই।’

সরকারি কর্মচারি তাই কিছু প্রতিবন্ধকতা অাছে উল্লেখ করে তিনি বলেন, ‘অামি এখন সরকারি কর্মচারি। অনেক কথা বলতে চাইলেও বলতে পারি না। মনের দুঃখ মনেই রেখে দিই।’

শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে মেয়র আনিসুল হক বলেন, ‘অামি এ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র ছিলাম। জীবনে হয়তো অনেক কিছু হবে, অনেক কিছু পাব, তবে আর কখনো আমার ছাত্র হয়ে উঠা হবে না। তাই তোমরা ছাত্র থাকা অবস্থায় স্বপ্ন দেখ। কারণ এ স্বপ্নই তোমার লক্ষে পৌঁছে দেবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

৬০ হাজার মাস্তান এখন আমার শত্রু : আনিসুল হক

আপডেট টাইম : ০৯:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০১৬