ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মৃত্যু ছাড়ালো ১৭ হাজার, একদিনে প্রাণহানি ২১০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫২ জন।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মারা গেছে ৬৯ জন ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩৯ জন, রাজশাহীতে ১৫ জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ১৪ জনের। বাকিরা অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮১০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৮৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯২ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মৃত্যু ছাড়ালো ১৭ হাজার, একদিনে প্রাণহানি ২১০

আপডেট টাইম : ০৬:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১