ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন জিয়াউর রহমানের ভাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০১৬
  • ২৮১ বার

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল। তবে কবে নাগাদ দল গঠন করবেন সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। যখন গঠন করা হবে সাংবাদিকদের জানাবেন বলে জানান।

৫ মার্চ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকেরা আহমেদ কামালকে প্রশ্ন করেন, আপনি কোনো রাজনৈতিক দল করবেন কিনা? জবাবে জিয়ার ভাই বলেন, দল তো করবই, সে জন্যই তো এসেছি। কবে নাগাদ করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যখন করব তখন আপনাদের ডাকব।

এর আগে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভার সভাপতি হিসেবে লিখিত বক্তব্য পড়ে শোনান আহমেদ কামাল।

বেলা ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়। সভার শুরুতে লিখিত বক্তব্য সাংবাদিক ও উপস্থিত সবার কাছে বিতরণ করা হয়।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক হুইপ আশরাফ হোসেন, দৈনিক দিনকালের সাবেক

সম্পাদক কাজী সিরাজ, বিকল্পধারার সাবেক নেতা শেখ শহীদুল ইসলাম, সাবেক আইন কর্মকর্তা হোসনে আরা, আইনজীবী প্রদীপ কুমার সরকার প্রমুখ।

লিখিত বক্তব্যে আহমেদ কামাল বলেন, বিএনপির বর্তমান অবস্থা নাজুক। আমি কিছু কথা না বলে পারছি না। মাঝে মাঝে আমার দুঃখ হয়। যখন দেখি, আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শ-নীতির সঙ্গে বিএনপির অনেক কর্মকাণ্ডের কোনো মিল নেই।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এখন বিতর্ক সৃষ্টি করা মোটেই সঠিক নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি ও নোংরা রাজনীতি থেকে সব দলকে বেরিয়ে আসতে হবে।

আহমেদ কামাল বলেন, একটি স্বার্থান্বেষী মহল ও স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে বিএনপি ও বিএনপির চেয়ারপারসনকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা চলছে। তারা চেয়ারপারসনকে ভুল পরামর্শ ও তথ্য দিয়ে অন্ধকারে রাখতে চান।

তিনি বলেন, এ চক্রের ভুলের কারণে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী দলের ত্যাগী ও প্রবীণ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মাশুল দিতে হচ্ছে। তাদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।

আহমেদ কামাল বলেন, মামলায় পড়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। গ্রেপ্তার, হত্যা, গুম হওয়ার ভয়ে যাযাবর জীবনযাপন করছে। এসব ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়াতে হবে। তাদের মধ্যে যে হতাশার সৃষ্টি হয়েছে আবার সঠিক নির্দেশনা দিয়ে পুনরুজ্জীবিত করতে হবে।

জিয়াউর রহমানের ছোট ভাই বলেন, আমার ভাইয়ের হাতে গড়া বিএনপিকে ও তার আদর্শ বাস্তবায়িত এবং দলকে সঠিক পথে সুসংগঠিত করতে একজন সহযোদ্ধা হিসেবে আপনাদের পাশে আছি, থাকব। আমি ক্ষমতার লোভে রাজনীতি করতে চাই না, দেশের দুর্দিনে বিএনপির পাশে থেকে সেবা করতে চাই।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী সরকার গণতন্ত্রের কথা বলে, কিন্তু দেশের কোথাও গণতন্ত্রের লেশমাত্র নেই। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না। বিরোধী দলের বাক্‌স্বাধীনতা হরণ করা হয়েছে।

আহমেদ কামাল বলেন, সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করে অনৈতিকভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে। সর্বস্তরে দুর্নীতি অনিয়ম দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন জিয়াউর রহমানের ভাই

আপডেট টাইম : ০৮:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০১৬