ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

লকডাউনে’ জরুরি সেবা হিসেবে এনআইডি কার্যক্রম অন্তর্ভুক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের মধ্যে এবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাকেও জরুরি পরিষেবা হিসেবে অন্তর্ভুক্ত করলো সরকার। ফলে এ কাজে নিয়োজিতরা এবার নির্বিঘ্নে যানবাহন ব্যবহার করে অফিস করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৩ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এনআইডি কর্মকর্তাদের অনেকেরই রাস্তায় বিড়ম্বনায় পড়তে হয়েছিল। অনেকেই আবার পুলিশ পাস নিয়েও অফিস করেছেন।

প্রজ্ঞাপনে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। ওই সময় শপিংমল, সব ধরনের যানবাহন চলাচল এবং অযথা বাইরে চলাচল বন্ধ থাকবে। কেবল জরুরি সেবা অব্যাহত থাকবে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে- আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণবিক্রয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, জাতীয় পরিচয় পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলি, বিদ্যুৎ, পানি, গ্যাস,জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি করপোরেশন/পৌরসভা (পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম), সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

করোনা মোকাবিলায় গত এপ্রিল থেকে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে চলছে কঠোর বিধি-নিষেধ। ঈদের কারণে এ বিধি-নিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে।

নির্বাচন কমিশন গত ৭ জুলাই মাঠ কর্মকর্তাদের এনআইডি কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে টিকা প্রত্যাশী, প্রবাসী, শিক্ষার্থী এবং বিদেশ গমনেচ্ছুকদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ঢাকা মহানগরে প্রতি মঙ্গলবার এবং উপজেলা-জেলা পর্যায়ে অফিস খোলা রাখছে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

লকডাউনে’ জরুরি সেবা হিসেবে এনআইডি কার্যক্রম অন্তর্ভুক্ত

আপডেট টাইম : ০৩:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১