ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

কম্পিউটার-ল্যাপটপ-মোবাইল কিনতে ৭০ শতাংশ ঋণ দেবে ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কম্পিউটার, মোবাইল, ট্যাবসহ ডিজিটাল ডিভাইস কিনতে গ্রাহকদের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে ব্যাংক। সরকারের রূপকল্প ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য ডিজিটাল অভিগমন এবং তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নে আইসিটি খাতে অর্থায়নকে উৎসাহিত করার জন্য এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। এ সময় শিক্ষক ও শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়েছে।

সরকারের রূপকল্প ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য ডিজিটাল অভিগমন এবং তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নে আইসিটি খাতে অর্থায়নকে উৎসাহিত করা হচ্ছে।

এসব বিবেচনায় ভোক্তা ঋণের আওতায় গ্রাহকের অনুকূলে ডিজিটাল ডিভাইস (ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ট্যাব ইত্যাদি) ক্রয় বাবদ ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ঋণ-মার্জিন অনুপাত ৩০:৭০ এর পরিবর্তে সর্বোচ্চ ৭০:৩০ অনুপাত অনুসরণ করা যাবে।

একটি মোবাইলের মূল্য ১০ হাজার হলে ৭ হাজার টাকা গ্রাহককে ঋণ হিসেবে দিতে পারবে ব্যাংক। এতদিন ১০ হাজার টাকা মোবাইলে ব্যাংক সর্বোচ্চ তিন হাজার টাকা ঋণ দিতে পারতো।

নির্দেশনায় আরো বলা হয়েছে, গ্রাহক অর্থায়ন সংক্রান্ত ২০০৪ সালের নিয়মনীতির অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

কম্পিউটার-ল্যাপটপ-মোবাইল কিনতে ৭০ শতাংশ ঋণ দেবে ব্যাংক

আপডেট টাইম : ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১