ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সৌদির করা মামলায় বিপাকে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে দুটি মামলা দায়ের করেছে দেশটি। যা নিয়ে বিপাকে পড়েছে ওয়াশিংটন। তাদের আশঙ্কা, এতে করে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অতিসংবেদনশীল গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

ডেইলি সাবাহ ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সৌদির সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা। মূলত এটিই তাদের উদ্বেগ হওয়ার কারণ।

মামলা দুটির মধ্য দিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও আল-জাবরির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলছিল সেটিই আরও প্রকাশ্যে এলো।

আল-জাবরি ২০১৭ সাল থেকে আটক থাকা যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ পন্থি বলে পরিচিত। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি সৌদি রাজপরিবারের অভ্যন্তরীণ বিরোধ থেকে উদ্ভূত। তবে ওয়াশিংটন আশঙ্কা করছে, আদালতে তাকে নিয়ে খোলাখুলি কথাবার্তা হলে যুক্তরাষ্ট্রের গোপনীয় অভিযানের তথ্য ফাঁস হয়ে যেতে পারে।

এর আগে গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন আল-জাবরি। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তাকে হত্যার জন্য কানাডায় ‘টাইগার স্কোয়াডের’ সদস্য পাঠান যুবরাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সৌদির করা মামলায় বিপাকে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০১:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১