ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শেখ হাসিনার জন্য ৮শ’ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮শ’ কেজি আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার (১১জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পিকআপে করে ত্রিপুরার বিখ্যাত রানি জাতের রসাল আনারসের চালান এসে পৌঁছায়।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পাঠানো উপহারের আনারস ত্রিপুরার শিল্প, বাণিজ্য ও পর্যটন বিভাগের পরিচালক তড়িৎ কান্তি চাকমা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের দ্বিতীয় সচিব উদত ঝাঁ উপস্থিত থেকে আনারসগুলো গ্রহণ করেন।

উদত ঝাঁ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছিলেন। সেই জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দি, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফণীভূষণ জমাতিয়া, আখাউড়া কাস্টমস সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক ভূঁইয়া, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ৫ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শেখ হাসিনার জন্য ৮শ’ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১