ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব জনসংখ্যা দিবস প্রতিবছর ১১ জুলাই একটি পরিবার পরিকল্পনা ও মানবাধিকার পুনরুদ্ধার করার জন্য পালন করে থাকে জাতিসংঘ ( ইউএন )। বিশেষজ্ঞের মতে অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার অভাব, বেকারত্ব, চিকিৎসা থেকে বঞ্চিত, পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, বাল্যবিবাহ, মানবাধিকার, স্বাস্থ্যের অধিকার, শিশুর স্বাস্থ্যের মতো বিষয়গুলোর মূলে রয়েছে। অতিরিক্ত জনসংখ্যা। ধীরে ধীরে জনসংখ্যা কমিয়ে আনা উচিত। যে কারণে বিশ্ব জনসংখ্যা দিবসে গুরুত্ব দেওয়া হয় এই বিষয়গুলোকে।

১৯৮৭ সালের ১১ জুলাই দিনে বিশ্বেও মোট জনসংখ্যা ৫০০ কোটিতে উন্নীত হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে ইউএনডিপি’র গভর্ন্যান্স কাউন্সিল বছরের এই দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করার প্রস্তাব করে। জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্বজুড়ে মানুষের মধ্যে সচেতনতা ও আগ্রহ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে ১৯৮৯ সাল থেকে ১১ জুলাই সংশ্লিষ্ট প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে আসছে।

বিশ্ব জনসংখ্যা দিবস দিনটি পালনের জন্য পরামর্শ দিয়েছেন ডা. কে সি জাকারিয়। তৎকালিন সময়ে তিনি বিশ্ব ব্যাংকে সিনিয়র ডেমোগ্রাফার হিসেবে কাজে নিযুক্ত ছিলেন। ১৯৮৭ সালে বিশ্ব জনসংখ্যা পাঁচ বিলিয়নে পৌঁছেছিল, সেই প্রসঙ্গে দিনটির গুরুত্ব বুঝে তিনি এই পরামর্শ প্রদান করেন। যা প্রতিবছর পালিন করা হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রথম বার সমগ্র বিশ্বজুড়ে প্রায় ৯০ টির বেশি দেশে দিবসটি উদযাপন হয়। এর আগে পর্যন্ত ‘ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড’ (ইউএনএফপিএ) এর সংখ্যক সদস্য দেশের অফিস, কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য কিছু সংগঠন এই দিনটি স্মৃতিরক্ষা করতো।

বিশ্ব জনসংখ্যা দিবস পালন করার কারণ কি ? 

জনসংখ্যা বৃদ্ধির কুফল্গুলি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সচেতনতা ও আগ্রহ সৃষ্টির উদ্দেশ্য।

জনগণের মধ্যে যৌন সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য ছিল। অল্প বয়সে গর্ভাবস্থা এড়াতে যুক্তিসঙ্গত এবং ইউথ ফ্রেন্ডলি টেকনিক সম্পর্কে তাদের শিক্ষিত করা। যৌন সংক্রমণ এবং কীভাবে তা প্রতিরোধ করা যায় সে সম্পর্কে শিক্ষা দেওয়া।

জনসংখ্যা বিষয়ক নানাবিধ সমস্যাগুলো (অপুষ্টি, অপর্যাপ্ত শিক্ষার অভাব, বেকারত্ব, চিকিৎসা থেকে বঞ্চিত, পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, বাল্যবিবাহ, মানবাধিকার, স্বাস্থ্যের অধিকার, শিশুর স্বাস্থ্যের মতো বিষয়গুলো) সকলকে জানানো এবং তা গুরুত্ব অনুসারে সমাধান করা।

একটি রাষ্ট্রের যে কয়েকটি মৌলিক উপাদান রয়েছে তার মধ্যে জনসংখ্যা অন্যতম। আর এই জনসংখ্যা কোনো দেশের জন্য সম্পদ আবার কোনো দেশের জন্য বোঝা। অনেক দেশে অতিরিক্ত জনসংখ্যাকে সম্পদ হিসেবে বিচেনায় করে বোঝা হিসেবে বিবেচনায় নেয়। তবে সমসাময়িক প্রযুক্তি এবং উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা দক্ষ করতে পারলে তা সম্পদে পরিণত করা সম্ভব। এই বিষয়ে বিশ্বের সকল দেশের জনজনকে সচেতন করাই মূল লক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

আপডেট টাইম : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১