ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ১১.৬৩ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬
  • ৬০৯ বার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ২৬২ কোটি টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৮৪ কোটি ৮৬ লাখ ৮৩ হাজার ৯৮৬ টাকা। আর তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৪৬ কোটি ১৬ লাখ ৮ হাজার ২৬৭ টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৬২ কোটি টাকা বা ১১ দশমিক ৬৩ শতাংশ।

এছাড়া গত সপ্তাহের মোট ৪ কার্যদিবস হিসেবে দৈনিক লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৪৯৬ কোটি ২১ লাখ ৭০ হাজার ৯৯৭ টাকা। আর গত সপ্তাহের আগের সপ্তাহে দৈনিক লেনদেন ছিল ৪৪৯ কোটি ২৩ লাখ ২১ হাজার ৬৫৩ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৩টি কোম্পানির শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ১১০টি, কমেছে ১৮৩টি, কোনও পরিবর্তন হয়নি ৩৭টি এবং কোনো লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার। আর গত সপ্তাহের আগের সপ্তাহে ডিএসইতে দাম বেড়েছিল ৯৯টি, কমেছিল ২০২টি, কোনও পরিবর্তন হয়নি ২৯টি এবং কোনও লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৫৮৭ পয়েন্ট এবং শেষ কার্যদিবস বৃহস্পতিবার এ সূচর কমে দাঁড়ায় ৪ হাজার ৫৬৭ পয়েন্টে। ফলে গেল সপ্তাহে ডিএসইএক্স সূচক কমেছে মাত্র ২০ দশমিক ১০ পযেন্ট, যা শতাংশ হারে ০ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে ডিএসই শরীয়াহ সূচক কমেছে ১০ দশমিক ১৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক কমেছে ১৩ দশমিক ০১ পয়েন্ট।

এছাড়া সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ৮৭৩ কোটি ৯২ লাখ ২ হাজার ১৮১ টাকা। যা গত সপ্তাহের আগের সপ্তাহের বাজার মূলধনের চেয়ে ০ দশমিক ৪৯ শতাংশ কম।

গত সপ্তাহে ৩৪ দশমিক ৪১ শতাংশ দর বৃদ্ধি পেয়ে দাম বাড়ার শীর্ষে অবস্থান করছিল লংকা-বাংলা ফিন্যান্স, ১৯ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, ১৮ দশমিক ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থানে তাল্লু স্পিনিং, ১৩ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে চতুর্থ অবস্থানে ঢাকা ডায়িং এবং ১২ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে পঞ্চম অবস্থানে আছে ফিনিক্স ফিন্যান্স কোম্পানির শেয়ার।

এছাড়া গত সপ্তাহে ১৯ দশমিক ৬১ শতাংশ দাম কমে শীর্ষে অবস্থান করছিল প্রাইম ফিন্যান্স, ১১ দশমিক ৩৮ শতাংশ কমে দ্বিতীয় স্থানে সামিট অ্যালায়েন্স, ১১ দশমিক ০৬ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় অবস্থানে কে অ্যান্ড কিউ, ১০ দশমিক ২৩ শতাংশ দর কমে চতুর্থ অবস্থানে কাশেম ড্রাইসেল এবং ৯ দশমিক ৬৪ শতাংশ দর কমে পঞ্চম অবস্থানে আছে ডেল্টা-ব্রাক হাউজিং কোম্পানির শেয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে ১১.৬৩ শতাংশ

আপডেট টাইম : ১১:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬