ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঈদ কবে, জানা যাবে কাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা দেশে কবে উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল। জিলহজ মাসের চাঁদ দেখতে রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা।

জানা যায়, রবিবার মাগরিবের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এ সভায় চাঁদ দেখতে পাওয়ার ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আযহার দিন নির্ধারণ ও ঘোষণা করবে এই কমিটি।

আগামীকাল রবিবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সোমবার (১২ জুলাই) থেকে মাস গণনা শুরু হবে। ধর্মীয় হিসেব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ২১ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে আগামী পরশু অর্থাৎ সোমবার জিলকদ মাস পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার (১৩ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সারাদেশে ঈদ উদযাপিত হবে ২২ জুলাই।

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রবিবার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

এর আগে, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান গলফ নিউজকে জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে। সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পর দিন বাংলাদেশে। সে হিসাবে আগামী ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঈদ কবে, জানা যাবে কাল

আপডেট টাইম : ০২:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১