ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১/১১’র ঘটনা সুশীল সমাজ জড়িত ছিল: সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬
  • ৩৬৯ বার

১/১১’র ঘটনা দেশের সুশীল সমাজ জড়িত ছিল বলে অভিযোগ করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে ইতিহাসের মহানায়ক ভিডিও প্রামাণ্যচিত্রের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

বিশেষ ঘটনায় ১/১১ সৃষ্টি হলেও রাজনীতিকরাও এতে সহায়তা করেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

ইতিহাসভিত্তিক রচনা প্রামাণ্যচিত্র নির্মাণকারী প্রতিষ্ঠান বঙ্গজ নামের সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ১/১১ এর পেছনে সুশীল সমাজের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাদের কারণেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে পেরেছিল। রাজনীতিবিদদের অনেকে সুবিধা নিতেই ওই বিতর্কিত কর্মকাণ্ডে প্রত্যক্ষ সহায়তা করেছিল।

১/১১ -এর ঘটনা রাজনীতির জন্য পাঠশালা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন থেকে অনেক কিছু শেখার ছিল। শিক্ষা নিয়েছিল বলেই আওয়ামী লীগ এখন অধিক সংগঠিত। আর বিএনপি এখান থেকে কোনো শিক্ষা নিতে পারেনি বলেই তাদের (বিএনপি) এই করুণ দশা।

আর যেন ১/১১-এর মতো কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য শিক্ষা নেয়ার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী।

বঙ্গজ সভাপতি আজিজুল হক আরজু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, নিবন্ধন অধিদফতরের মহাপরিচালক ড. খান আব্দুল মান্নান, লায়ন আব্দুস সালাম চৌধুরী, একেএম আজিমুল হাই প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

১/১১’র ঘটনা সুশীল সমাজ জড়িত ছিল: সেতুমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬