ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বিএনপি করোনাকালেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারেরর রাজনীতি করে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার দিনরাত জনকল্যাণে কাজ করছে। আর বিএনপি দেশ ও জাতির দুর্যোগকালে তাদের দায়িত্বশীলতা ভুলে গিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।

তিনি শুক্রবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। আওয়ামী লীগ দোষারোপের রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার মানসিকতাও আওয়ামী লীগ পোষণ করে না। বিএনপির ‘অপপ্রচারের’ জবাব কেন দেন এ বিষয়েও এসময় বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব অনিচ্ছাসত্ত্বেও দিতে হয়। তা না হলে জনগণ তাদের মিথ্যাচারকেই সত্য বলে ধরে নেবে।

ওবায়দুল কাদের জানান, এখন রাজনীতি হচ্ছে মানুষের সুরক্ষার পাশাপাশি অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু বিএনপি করোনাকালেও প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে।

নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচন ও আন্দোলনে বিএনপির ব্যর্থতা স্পষ্ট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের মেরুদণ্ড ভেঙে গেছে এবং সংগঠন হয়ে গেছে দুর্বল। তাই অনেকেই মনে করেন বিএনপি শেষ হয়ে গেছে।

ওবায়দুল কাদের মনে করেন আওয়ামী লীগ বিরোধী সব শক্তির অভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি এবং তারা স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও উন্নয়নবিরোধী সব অপশক্তির মোহনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বিএনপি করোনাকালেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১