ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মাস্ক না পরলে কেউ বাঁচাতে পারবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরলে কেউ করোনা থেকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুরো পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা দরিদ্র দেশেরও একই অবস্থা। যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতসহ বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ মারা গেছে। এখানে কিন্তু চিকিৎসাব্যবস্থা কার উন্নত এবং কার আর্থিক অবস্থা উন্নত, তা মুখ্য বিষয় নয়। আমরা যদি বাঁচতে চাই তাহলে নিজেকে নিজে বাঁচাতে হবে। আপনাকে অন্য কেউ এসে বাঁচাতে পারবে না।’

তিনি বলেন, ‘আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, আপনাকে কিন্তু আল্লাহর ফেরেশতারা এসে বাঁচানোর চেষ্টা করবে না। বাঁচার জন্য একটি মাস্কই যথেষ্ট। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা নিজেকে এবং জাতিকে এই মহাবিপদ থেকে রক্ষা করতে পারব।’

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মাস্ক না পরলে কেউ বাঁচাতে পারবে না

আপডেট টাইম : ০৫:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১