ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জনগণকে গণতন্ত্র বিরাগি করতে মত্ত সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬
  • ২৯৯ বার

দেশের মানুষকে গণতন্ত্র থেকে দূরে সরিয়ে দিতে রাজনৈতিক দলগুলোকে সরকার সভা সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী বন্ধু দল এ সভার আয়োজন করে।

সরকার বিরাজনীতি করার চেষ্টা করছে এমন অভিযোগ করে নোমান বলেন, সাধারণ মানুষকে গণতন্ত্রের প্রতি বিরাগি করতেই সরকার রাজনৈতিক দলেরগুলোকে সভা সমাবেশের সুযোগ দিচ্ছে না। শুধু তাই নয়, দেশের অন্যতম বড় দল বিএনপির নেতাকর্মীদের উপর বিভিন্নধরণের হামলা, মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে ঠেকানোর চেষ্টা করছে।

আসন্ন (ইউপি) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি থেকে যারা নির্বাচনে অংশ নিয়েছে সরকার তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপিড়নের মাধ্যমে গ্রাম ছাড়া করছে।

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা নির্বাচিত হলে সরকারি সম্পদ লুটেপুটে খাবে এমন অভিযোগ করে তিনি বলেন, বর্তমান এমপি মন্ত্রীরা যেভাবে সরকারি সম্পদ লুটেপুটে খাচ্ছে ঠিক সেভাবে ইউপি চেয়ারম্যানদেরও সম্পদ লুটেপুটে খাওয়ার ব্যবস্থা করছে এই সরকার। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। কারো কাছে তাদের জাবাবদিহীতা দেয়ার প্রয়োজন হয়না।

১৯ মার্চ বিএনপির কাউন্সিলের মাধ্যমে একটি সুসজ্জিত দল গঠনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আরো জোরদার হবে বলেও জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি শারীফ মোস্তফাজামান লিটুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের আহ্বায়ক ইঞ্জি. এইচ. এম. আমিনুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জনগণকে গণতন্ত্র বিরাগি করতে মত্ত সরকার

আপডেট টাইম : ০৩:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০১৬