ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

চলতি অর্থবছর রফতানির লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চলতি ২০২১-২২ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের পণ্য খাতে ৪৩ দশমিক ৫ বিলিয়ন এবং সেবাখাতে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয় থেকে অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন তিনি। এ সময় লক্ষ্যমাত্রা অর্জনে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে তৈরি পোশাক রফতানি থেকে আসার কথা তিন হাজার ৫১৪ কোটি ডলার। চামড়াখাতে ১০ বিলিয়ন ডলার, হিমায়িত ও জীবন্ত মাছ রফতানিতে ৫০ কোটি ডলার। এভাবে বিভিন্ন হারে অন্যান্য খাতের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

রফতানি ও সেবাখাতের উদ্যোক্তারা এবং বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলররা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

চলতি অর্থবছর রফতানির লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১