ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শুধু বিদেশগামীদের জন্য চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক টিকিটধারী যাত্রীদের ঢাকায় আসার সুযোগ দিতে অভ্যন্তরীণ রুটে দেশি এয়ারলাইনসগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (৫ জুলাই) বিকেলে বেবিচকের এক সার্কুলারে এ তথ্য নিশ্চিত করা হয়।  এতে বলা হয়, ৮ জুলাই প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বেবিচক জানায়, শুধুমাত্র বিদেশগামীদের আনা-নেওয়া করতে অভ্যন্তরীণ ফ্লাইট চালাতে পারবে দেশি এয়ারলাইনসগুলো। যেসব যাত্রীর আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট রয়েছে, তাদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাতে পারবে তিন দেশি অপারেটর বিমান বাংলাদেশ এয়ারলাইনস, নভোএয়ার এবং ইউএস বাংলা। বিদেশ থেকে আসা যাত্রীরাও এই ফ্লাইট ব্যবহার করতে পারবেন। তবে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট ছাড়া অন্যদের পরিবহন করা যাবে না। অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ক্রু এবং যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

দেশে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে সারা দেশে ৭ দিনের লকডাউন চলছে। এই বিধিনিষেধের মধ্যে অন্যান্য গণপরিবহনের মতো বন্ধ রাখা হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল।  তবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শুধু বিদেশগামীদের জন্য চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

আপডেট টাইম : ০৯:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১