ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তালেবানের ভয়ে তাজিকিস্তানে পালাল ৩০০ আফগান সেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ তালেবানের অব্যাহত আক্রমনে বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে আফগান সেনারা। শুধু তাই নয় অনেকে আবার এলাকা, এমনকি দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়, শনিবার (৩ জুলাই) একদিনেই আফগান বাহিনীর তিন শতাধিক সদস্য প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছে।

রোববার তাজিক কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান যোদ্ধারা সীমান্তের দিকে অগ্রসর হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আফগানিস্তানের বদখশান প্রদেশের তিন শতাধিক সেনাসদস্য সীমান্ত অতিক্রম করে তাজিকিস্তানে প্রবেশ করেছে। মানবতা এবং সুপ্রতিবেশীর নীতির আলোকে তাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

আগ্রাসনের ২০ বছরের মাথায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।  শান্তি প্রতিষ্ঠার নামে আগ্রাসন শুরু হলেও সহিংসতা বেড়েই চলছে দেশটিতে।  গ্রামের পর গ্রাম দখলে নিচ্ছে তালেবান- এমন খবর প্রতিদিনই আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

তালেবান খুব দ্রুত আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে- এমন খবরও শোনা যাচ্ছে।

প্রায় দুই দশকের আফগানিস্তান যুদ্ধ শেষের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা ইতোমধ্যে দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে।

বিদেশি সেনাদের চলে যাওয়ার খবরে আশান্বিত তালেবান আবার চাঙ্গা হয়ে উঠেছে। তারা ইতোমধ্যে ৪২১টি জেলার মধ্যে ১৪০টি জেলা দখল করে নিয়েছেন।

রোববার আফগানিস্তানের সরকারি নিরাপত্তা বাহিনীর স্পেশাল অপারেশন বিভাগের কমান্ডার মেজর জেনারেল হিবাতুল্লাহ আলিযাই বলেন, তাদের এখন মূল লক্ষ্য তালেবানকে চেপে ধরা।

তিনি জানান, আফগানিস্তানের বড় বড় শহর, মহাসড়ক এবং সীমান্ত শহর এলাকার দখল ঠেকাতে তারা শক্তিশালী বলয় তৈরি করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তালেবানের ভয়ে তাজিকিস্তানে পালাল ৩০০ আফগান সেনা

আপডেট টাইম : ০৫:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১