ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

গরু কিনে ডিজিটাল পশুর হাটের উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহায় করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে অনলাইনে পশু
ক্রয়-বিক্রয়ের আহ্বান জানিয়ে ডিজিটাল পশুর হাট থেকে একটি গরু ক্রয় করেছেন স্থানীয়
সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রী আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-ক্যাব আয়োজিত 'ডিএনসিসি
ডিজিটাল পশুর হাট' এর উদ্বোধন শেষে পবিত্র ঈদুল আজহায় কোরবানির উদ্দেশ্যে একটি
গরু ক্রয় করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, বাণিজ্য
মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও
টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী দেশে করোনা সংক্রমণ
ঊর্ধ্বগতি থাকায় জনসমাগম এড়াতে হাটে না গিয়ে অনলাইনে পশু ক্রয়-বিক্রয়ে দেশের সকল
মানুষকে অন্তর্ভুক্ত করতে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য
সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
ই-কমার্স একটি আধুনিক বাণিজ্যিক পদ্ধতি যা দীর্ঘদিন ধরে মানুষের আস্থা
অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারিতে ই-কমার্সের গুরুত্ব আরো বহুগুণ
বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ই-ক্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে আসায়
দেশের করোনা পরিস্থিতিতে ঘরবন্দি মানুষের নিকট প্রয়োজনীয় জিনিসপত্র সহজে পৌঁছে
দেয়া সম্ভব হচ্ছে।
মো. তাজুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর কোভিড-১৯ পরিস্থিতি আরো
বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। জনসমাগম এড়াতে আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন
করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পৃক্ত করা যায় সে উপায় বের করতে হবে। ডিজিটাল
প্ল্যাটফর্মে অনলাইনে কেনাকাটা বৃদ্ধিকরণে মানুষকে উৎসাহিত করার জন্য গণমাধ্যমে
প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

গরু কিনে ডিজিটাল পশুর হাটের উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট টাইম : ০৮:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১