ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স

তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

বিমানটির ভগ্নাবশেষে আগুন ধরে গেছে আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেনারেল সিরিলিতো।

‘উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে আছেন, আরও প্রাণ বাঁচাতে পারবো এই প্রার্থনা করছি আমরা’, যোগ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আপডেট টাইম : ১২:৩৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১