ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
  • ৪৪৯ বার

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী ২০১৬-২০১৭ অর্থবছরে বাজেটের আকার হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার।

বৃহস্পতিবার রাজধানীর শের-ই বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনীতিবিদদের সঙ্গে বাজেট আলোচনায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আমরা বাজেট নিয়ে চিন্তা শুরু করেছি। সবার সঙ্গে আলোচনা করেই বাজেট দেয়া হবে।’

আগামী ২ বা ৯ জুন জাতীয় সংসদে স্বাধীন দেশের ৪৫তম প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। বাজেট পাস হবে ৩০ জুন। এ নিয়ে ১০ম বারের মতো এবং টানা ৮ বছর বাজেট দিতে যাচ্ছেন আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ বার বাজেট দিয়েছেন বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

দেশ স্বাধীনের পর জাতীয় সংসদে প্রথম (১৯৭২-৭৩ অর্থবছর) বাজেট দেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ওই বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা।

প্রতিবারের মতো এবারও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার থেকেই এ আলোচনা শুরু হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, চলতি বাজাটের চেয়ে ১৫-১৬ শতাংশ প্রবৃদ্ধি (বেশি) ধরে নতুন বাজেট প্রণয়নের কাজ শুরু হয়েছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।

মেট্রো রেলসহ অন্য সব ‘মেগা প্রকল্পের’ কাজও বিশেষ অগ্রাধিকার দিয়ে বাজেট বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার

আপডেট টাইম : ০৯:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬