ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
  • ৩৪৬ বার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কাঙ্খিত জাতীয় উন্নয়ন অর্জনের লক্ষ্যে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে কাজ কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩১তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘সমবায় হলো অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি এবং সার্বিক উন্নয়নেরও অন্যতম চালিকাশক্তি’ এ কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের অবদান অনস্বীকার্য।

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য ইসরাফিল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. মফিজুল ইসলাম।

খন্দকার মোশাররফ বলেন, ‘সমবায়ের ইতিহাস অনেক পুরোনো। তাই সমবায়ের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে না পারার পেছনে ব্যক্তিগত দুর্বলতা থাকতে পারে কিন্তু সমবায়ের ব্যর্থতা নেই।’

এ দেশের অর্থনীতিকে গতিশীল করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে সমবায়ের আওতায় যে সম্পদগুলো রয়েছে তার সুষ্ঠু ও সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে পারলে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে ৪০ হাজারের বেশি ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ রয়েছে। এসব প্রকল্প’কে পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনের মাধ্যমে সমবায় সমিতিতে রূপান্তরিত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করুন

আপডেট টাইম : ০৯:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬