ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি হামলায় আহত ১৫০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ অধিকৃত জর্ডান নদীর পশ্চিমতীরে একটি অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদকালে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ১৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

নাবলুস শহরের কাছে শুক্রবার জুমার নামাজের পর বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটার উচ্ছেদের দাবিতে বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরাইলি সেনারা।খবর ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা ও চীনের বার্তা সংস্থা সিনহুয়ার।

খবরে বলা হয়, ইসরাইলি সেনারা রাবার-বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।

এ সময় মাথায় গুলি লাগা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সে পর্যন্ত টিয়ারশেল নিক্ষেপ করে বর্বর ইসরাইলি বাহিনী। এছাড়া টিয়ারগ্যাসে ৭৯ জন অসুস্থ হয়ে পড়েন।

নাবলুস শহরের কাছে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে বসতি স্থাপনকারীদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

এসব সংঘর্ষে ইসরাইলি সেনারা ইহুদি বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়ে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে।

ওই বসতি থেকে উগ্র বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয়ার যে নির্দেশ আদালত দিয়েছে বৃহস্পতিবার তা বাস্তবায়নের জন্য তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি হামলায় আহত ১৫০

আপডেট টাইম : ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১