ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বৃষ্টি আর লকডাউনে ঢাকার রাজধানী ফাঁকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ শুক্রবার ভোর বেলা  থেকে বৃষ্টি আর লকডাইনে রাজধানী অনেকটাই ফাঁকা। ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে থেমে থেমে হালকা  ভারী বর্ষণ হচ্ছে। ফলে গতকাল চেয়ে আজ রাস্তায় মানুষ, রিকশা ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। তবে, লোকজন যে একেবারেই নেই, তেমনটিও বলা যাবে না।

বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের সংক্রমণ কমাতে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আরোপিত এ বিধিনিষেধ প্রতিপালনে কঠোর আইনশৃঙ্খলা বাহিনীও।

রাজধানীসহ সারা দেশের মানুষকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে না দিতে মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপ্রয়োজনে মানুষকে ঘোরাফেরা করতে দেখলে দেওয়া হচ্ছে মামলা, করা হচ্ছে জরিমানা। এ ছাড়া ট্রাফিক পুলিশ অযাচিত ঘোরাফেরা মনে করলে গাড়িরও মামলা দিচ্ছে।

কিন্তু, এতসব তদারকি মূলত বেশি করা হচ্ছে মূল সড়কে। রাজধানীর কলাবাগান, কাঁঠালবাগান, কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট এলাকা ঘুরে দেখা গেছে, মূল সড়কের বাইরে অর্থাৎ অলিগলিতে মানুষের চলাচল বেশি। স্বাস্থ্যবিধির বালাই নেই। শুধু তাই নয়, অলিগলিতে চায়ের দোকান, সেলুন, ফ্লেক্সিলোডের দোকানসহ কাপড়চোপড় ইস্তিরি করার দোকানও খোলা রাখা হয়েছে, যা খুলতে নিষেধ করা হয়েছে সরকারের জারি করা প্রজ্ঞাপনে। আর এসব তদারকির অভাব দেখা গেছে রাজধানীজুড়ে।

সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৫৫০ জন। এ সময় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন ২১২ জনকে।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ। সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান ডিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বৃষ্টি আর লকডাউনে ঢাকার রাজধানী ফাঁকা

আপডেট টাইম : ০৪:৩২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১