ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শেষ বুলেট থাকা পর্যন্ত লড়াই করবে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
  • ৩২১ বার

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি কেউ জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করতে চায় তাহলে রাইফেলের শেষ বুলেট থাকা পর্যন্ত প্রতিহত করবে পুলিশ।

রাজধানীর আগাঁরগাওয়ে এনইসি সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি এ কথা বলেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় বৈঠক শুরু হয়। শেষ হয়ে দুপুর আড়াইটায়।

কাজী রকিবউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম আমলে নেবে না তারা। তাদের বলেছি, আপনাদের রাইফেলের শেষ বুলেট থাকা পর্যন্ত কাউকে ছাড় দেবেন না। কেউ জাল ভোট বা ব্যালট ছিনতাই করে বাক্স ভর্তি

করে তাদের কঠোর হস্তে প্রতিহত করবেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন সব সময়ই নির্বাচন সুষ্ঠুভাবে করতে চায়। নির্বাচন সুষ্ঠু করার ইচ্ছে আছে নির্বাচন কমিশনের। কারো মনে কোনো আশঙ্কা রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

কাজী রকিবউদ্দিন বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা বলেছেন, তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সর্বদা সচেষ্ট থাকবেন।

তিনি বলেন, এর আগে পৌরসভা নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সিটি করপোরেশন নির্বাচনেও একই রকম ঘটনা ঘটেছে। তবে ইউপি নির্বাচনে এরকম একটা ঘটনাও বরদাস্ত করা হবে না। নির্বাচন সুষ্ঠু করতে কোনো ছাড় দেয়া হবে না।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, চার নির্বাচন কমিশনার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অব অফিসার, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ড, নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সব বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার ছয় দফায় ইউপি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আগামী ২২মার্চ প্রথম দফায় ৭৩৪ ইউপিতে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ৩১ মার্চ ৬৫১ ইউপিতে, তৃতীয় দফায় ২৩ এপ্রিল হবে ৭১১টিতে ও চতুর্থ দফায় ৭ মে ৭২৮টি ইউপিতে ভোটগ্রহণ। পঞ্চম দফায় ২৮ মে ৭১৪টি এবং ষষ্ঠ দফায় ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেষ বুলেট থাকা পর্যন্ত লড়াই করবে পুলিশ

আপডেট টাইম : ০৯:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬