ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাঁঠাল বীজের মজাদার কাবাব তৈরির রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কাঁঠাল খাওয়ার পর অনেকেই হয়তো এর বীজ ফেলে দেন। তবে জানেন কি, এই বীজ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। শারীরিক বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকরী এক উপাদান হলো কাঁঠালের বীজ।

এই বীজ দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। অনেকেই কাঁঠালের বীজ বছর ধরে সংরক্ষণ করে নানা পদে এটি ব্যবহার করে থাকেন। তরকারি থেকে শুরু করে খিচুরি এমনকি আস্ত ভেজেও খাওয়া যায় এই বীজ।

তবে কাঁঠাল বীজের সবচেয়ে মুখরোচক এক পদ হলো কাবাব। মাংসের কিমার সঙ্গে কাঁঠাল বীজ মিশিয়ে তৈরি করা হয় এই কাবাব। খেতেও অনেক সুস্বাদু এই পদটি। চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

jagonews24

উপকরণ

১. কাঁঠালের বীজ ১ কাপ
২. মাংসের কিমা ১ কাপ
৩. ডিম ১টি
৪. আদা বাটা ১ চামচ
৫. রসুন বাটা আধা চা চামচ
৬. কাবাব মসলা ১ চা চামচ
৭. গরম মসলা ১ চা চামচ
৮. মরিচের গুঁড়া ১ চা চামচ
৯. গোলমরিচ আধা চা চামচ
১০. স্বাদমতো লবণ ও
১১. পরিমাণমতো তেল

jagonews24

পদ্ধতি

প্রথমে কাঁঠালের বীজগুলোর খোসা ফেলে অন্তত ৩ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর বীজের ওপরের লাল আবরণটি পরিষ্কার করে নিন।

এবার বীজগুলো সেদ্ধ করে মিহি করে বেটে নিন। কাঁঠালের বীজ বাটা হয়ে গেলে কিমা আদা-রসুন বাটা দিয়ে আবারও সেদ্ধ করে মিহি করে বেটে নিন।

এরপর তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে গোলাকার চ্যাপ্টা করে কাবাব তৈরি করে নিন। এবার পরিমাণমতো তেল গরম করে নিন।

jagonews24

ডুবো তেলে কাবাবগুলো একে একে ভেজে নিন। এপিঠ-ওপিঠ করে বাদামি রং না হওয়া পর্যন্ত অল্প আাঁচে ভাজুন। এরপর টিস্যুর উপর নামিয়ে গরম গরম পরিবেশ করুন মজাদার কাঁঠালের বীজের কাবাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাঁঠাল বীজের মজাদার কাবাব তৈরির রেসিপি

আপডেট টাইম : ০৪:০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১