ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবার ফিলিস্তিনের কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ করছে ইসরাইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিতে যোগাযোগ সহজ করতে ফিলিস্তিনের জমি দখল করে জেরুজালেম পর্যন্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল।

এতে বহু ফিলিস্তিনি কৃষক তাদের জমি হারানোর আতঙ্কে আছেন। অসংখ্য গাছ কাটা পড়ার ফলে পরিবেশ বিপর্যয়েরও আশঙ্কা করা হচ্ছে। খবর আরব নিউজের।

নির্মাণাধীন রাস্তাটি পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতি বেতার ইলিত থেকে জেরুজালেমের এতজিওন ব্লকে অবস্থিত আরেক ইহুদি পর্যন্ত যাবে। আট কিলোমিটার এ রাস্তাটি নির্মাণ করলে ফিলিস্তিনের কৃষকরা তাদের ফসলি জমি হারাবেন।

এলাকাটি ফিলিস্তিনের কৃষি খামার হিসেবে পরিচিত।বর্তমানে প্রকল্পটি ইসরাইলের জনপ্রশাসন বিভাগের অনুমোদনের অপেক্ষায় আছে।

দখলদার দেশটির কট্টর ইহুদিবাদী সরকারের কর্মকর্তারা এটি অনুমোদনের ইঙ্গিত দিয়েছেন।

চার মাস আগে এ সড়ক নির্মাণের প্রস্তাব করা হয়।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ ইসরাইলের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

হিউম্যান রাইট ওয়াচ বলছে, এ প্রকল্প বাস্তবায়ন করলে ফিলিস্তিনি কৃষকরা তাদের চাষাবাদের জমি হারাবেন।এটা আন্তর্জাতিক আইনবিরোধী এবং মানবাধিকার পরিপন্থি কাজ বলে ইসরাইলকে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবার ফিলিস্তিনের কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ করছে ইসরাইল

আপডেট টাইম : ১২:৪২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১