ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

আলোকিত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬
  • ৩৫২ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শৃঙ্খলার সাথে সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বুধবার ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

কলাভবনের সামনে ঐতিহাসিক বটতলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দেশাত্ববোধক সংগীত ও নৃত্যানুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

আরেফিন সিদ্দিক বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে মিথ্যাচার করা হচ্ছে এবং দায়িত্বহীন ও বিকৃত মন্তব্য অনেকেই করছেন। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সচেতন থাকাতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলোকিত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে

আপডেট টাইম : ০৯:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬