ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আগে শরবত বেচতেন, সেই এলাকায় এখন সাব-ইন্সপেক্টর অ্যানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ যে এলাকায় এক সময় লেবুর শরবত এবং আইসক্রিম বিক্রি করতেন, বর্তমানে সেখানকার এক জন পুলিশ কর্মকর্তা অ্যানি সিবা (৩১)। ভারতের কেরালার তিরুঅনন্তপুরমের ভারকালা থানার সাব ইনস্পেক্টর তিনি।

কলেজের প্রথম বর্ষে পড়ার সময় পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন অ্যানি। সন্তানসম্ভবা হয়ে পড়েন একপর্যায়ে।

ঠিক সেই সময় প্রেমিক তাকে ছেড়ে চলে যায়। অথৈ জলে পড়েন অ্যানি। বাড়িতেও ফেরার উপায় ছিল না তার। তার পর শুরু হয় জীবন সংগ্রাম।

অ্যানি জানান, সন্তান জন্ম দেওয়ার পর বাড়িতে ফিরেছিলাম। কিন্তু আমাকে ঘরে তুলতে অস্বীকার করা হয়। ভাড়াবাড়িতে ছেলে শিবসূর্যকে নিয়ে দিন কাটাতে শুরু করি।

পেট চালানোর জন্য মশলা, সাবানের ব্যবসা শুরু করি। কাজ করি বিমা সংস্থার অ্যাজেন্ট হিসেবেও। এমনকি ভারকালা এলাকায় লেবুর শরবত, আইসক্রিমও বিক্রি করতে হয়েছে আমাকে। এভাবেই একটু একটু করে টাকা জমিয়ে সমাজবিজ্ঞানে স্নাতক করেছি।

জানা গেছে, ২০১৪ সালে তিরুঅনন্তপুরমে পুলিশের পরীক্ষার জন্য একটি কোচিং সেন্টারে ভর্তি হন অ্যানি। এক দিকে সংসার, ছেলেকে দেখাশোনা করা, তার পর চাকরির জন্য পড়াশোনা— সবটাই সামলে যাচ্ছিলেন অ্যানি।

২০১৬ সালে পুলিশের পরীক্ষায় পাস করে চাকরিও পান। ২০১৯ সালে আবারো এসআই পদের পরীক্ষায় বসে পাস করেন। এ বছরের ২৫ জুন সেই ভরকালা এলাকারই সাব-ইন্সপেক্টর হয়ে আসেন অ্যানি।

১০ বছর আগে যে এলাকায় অ্যানি লেবুর শরবত বিক্রি করতেন, আজ সেই এলাকা রক্ষার দায়িত্ব তার হাতে!
সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আগে শরবত বেচতেন, সেই এলাকায় এখন সাব-ইন্সপেক্টর অ্যানি

আপডেট টাইম : ০৯:৫৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১