হাওর বার্তা ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কায় গঙ্গার ভাঙন পরিদর্শন করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
তার সঙ্গে ভাঙন পরিদর্শন করেন জঙ্গিপুর লোকসভার এমপি খলিলুর রহমান ও ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামও। খবর আনন্দবাজার পত্রিকার।
শনিবার সকালে ফারাক্কার আকুড়া ব্রিজ থেকে নৌকায় চড়ে অর্জুনপুর পর্যন্ত গঙ্গার ভাঙন পরিদর্শন করেন সাবিনা।
তিনি বলেন, প্রতি বছরই বর্ষার আগে কিছু না কিছু কাজ করা হয়। এবারও ভাঙন রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাজ শুরু হয়েছে। দুটি পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পলিব্যাগ পাঠানো হচ্ছে।
সাবিনা আরও জানান, ইতোমধ্যে সাড়ে ১২ কোটি টাকার পরিকল্পনা পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, বর্ষার পরেই পরিকল্পনাটি পাস হবে। পরিদর্শনের পর ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের সঙ্গেও দেখা করতে যান সাবিনা।
Reporter Name 
























