ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের সমাবেশে মানুষের ঢল আকাশ ভরা হাঁসের মেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামীকাল, অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী মোজতবা খামেনির বার্তা ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’ বিগত সরকারের সময়ে সুপ্রিম কোর্ট রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছিলো: আইনমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতির নেপথ্যে কী আশ্বাসের পরও অন্ধকারে পাহাড়ের ‘অনাথ’ জনপদ, ১২ দিন ধরে কাঁধে অসুস্থ রোগী, মিলছে না ন্যূনতম চিকিৎসা সেবা সিলেটে বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৭৭

নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সুজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬
  • ২৮৫ বার

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচন করার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এ মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এজন্য তারা শঙ্কিত। নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেয়ার কারণে প্রার্থীর সংখ্যা কমে গেছে। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে চায় তারাও প্রার্থী হতে পারছে না রাজনৈতিক দলের লোকজনের চাপে।

তিনি বলেন, জনগণ ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে না । এ কারণে নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই। যেহেতু দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে সেহেতু সাধারণ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারছে না।

তিনি আরো বলেন, অনেক জায়গায় মনোনয়ন জমা দিতে না দেয়ায় একক প্রার্থী নির্বাচিত হয়েছে। এটা তাদের ব্যর্থতা। বর্তমান লেভেল প্লেইং ঠিক নেই।

এ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, অযোগ্য। কারণ, বার বার দায়িত্ব পালনে তারা ব্যর্থ হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যেসব জেলায় বইছে তাপপ্রবাহ, বৃষ্টির পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সুজন

আপডেট টাইম : ০৮:৪৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬