ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি মনিরুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ১২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম-কে সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। পেশাগত সমস্যা সমাধানে এসোসিয়েশন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তিনি পেশাকে ভালোবেসে গর্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

পরে এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন’র অতিরিক্ত আইজি মো. মোশাররফ হোসেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি মনিরুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান

আপডেট টাইম : ০৪:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১