ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইউপি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬
  • ৪০২ বার

আসন্ন ইউপি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। ইউপি নির্বাচন সুষ্ঠু না হলে সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন হবে। মানুষের কাছে সরকারের আস্থা কমবে বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ।

বুধবার বিকেল চারটায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব দিলারা খন্দকার, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারি, সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু প্রমুখ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, প্রধানমন্ত্রী কেবল জাতীয় সংসদে বক্তব্য দেন শিশু হত্যা ঘৃন্য কাজ। কিন্তু তিনি সংসদে বক্তব্য দিয়েই দায়িত্ব এড়াতে পারেন না। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। কিন্তু সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না। প্রায় প্রতিদিন শিশু হত্যার ঘটনা ঘটছে। কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় বেকার যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে।

এরশাদ আরো বলেন, সাধারণ মানুষ নিরাপত্তা চায়। কিন্তু বাংলাদেশে জাতীয় পার্টির সরকার ছাড়া কোন সরকার নিরাপত্তা দিতে পারবে না। গাইবান্ধার পাঁচটি আসনেই জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এখন একটিতেও নেই। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার, উপজেলা ব্যবস্থা ও পাঁচ হাজার ইউনিয়নের প্রতিটিতে একটি করে গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইউপি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না : এরশাদ

আপডেট টাইম : ০৮:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০১৬