ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আফগান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ওয়াশিংটনে পৌঁছে গেছেন গনি। শুক্রবার (২৫ জুন) অনুষ্ঠিতব্য এই বৈঠকে বাইডেনের কাছে আফগানিস্তানের জন্য একাধিক সাহায্য চাইতে পারেন তিনি। তবে আমেরিকা আফগানিস্তানকে কতটা সাহায্য করবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন মহল। এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকাসহ ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সৈন্য সরাতে শুরু করে দিয়েছে। বাইডেন জানিয়েছেন, ১১ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত সৈন্য সরিয়ে নেওয়া হবে। তালেবানের সঙ্গে চুক্তি মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কিন্তু সমস্যা হলো, ন্যাটো সৈন্য যত সরিয়ে নিচ্ছে, আফগানিস্তানে ততই শক্তিবৃদ্ধি করছে তালেবান। মে মাসের মধ্যে দেশের প্রায় ৫০টি অঞ্চল তারা দখল করে নিয়েছে।

আফগানিস্তানে আমেরিকার স্পেশাল এনভয় ডেবোরা লিয়ন জানিয়েছেন, আফগানিস্তানে ৩৭০টি জেলা আছে, তার মধ্যে ৫০টিরও বেশি তালেবান দখল করে নিয়েছে। আঞ্চলিক রাজধানীগুলিকে প্রায় ঘিরে ফেলেছে তারা। শক্তিবৃদ্ধি করে সেই অঞ্চলগুলিও তারা যে কোনো সময় দখল করতে পারে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে বাইডেনের সঙ্গে বৈঠক গনির। বিশেষজ্ঞদের ধারণা, সেনা সরানোর পরেও আমেরিকা যাতে আফগান সরকারের পাশে থাকে সে আবেদন জানাবেন গনি। পাশাপাশি অর্থ সাহায্যও চাইতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আফগান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন বাইডেন

আপডেট টাইম : ১২:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১