ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

দপ্তর ও সংস্থার সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) স্বাক্ষরিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়াধীন চারটি দপ্তর ও সংস্থা প্রধানদের মধ্যে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২১- ২০২২ অর্থবছরের কার্যক্রম দক্ষতা ও সফলতার সাথে সম্পন্ন করার জন্য আজকের এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। এর মাধ্যমে এ মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত হবে। এভাবেই ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে’।

সভাপতির বক্তব্যে সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সফলভাবে সম্পন্ন হলে মন্ত্রণালয়ের পাঁচটি কৌশলগত লক্ষ্য অর্জিত হবে। এর ফলে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে নির্ধারিত সময়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অর্জন সম্ভব হবে’।

 উপসচিব মোসা. ফেরদৌসী বেগমের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের এপিএ টিমের প্রধান অতিরিক্ত সচিব ফরিদা পারভীন। দপ্তর সংস্থার পক্ষে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস।

মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন মহাপরিচালক (গ্রেড-১) রাম চন্দ্র দাস, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরি, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং জাতীয় মহিলা সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক  মাকসূরা নূর এনডিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

দপ্তর ও সংস্থার সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) স্বাক্ষরিত

আপডেট টাইম : ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১