ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

রেলওয়েতে ভারতীয় অর্থায়নের প্রকল্প নিয়ে আলোচনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সাথে তাঁর দপ্তরে আজ সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে ভারতীয় অর্থায়ন (এল‌ওসি) এর অধীনে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্প হচ্ছে খুলনা-মংলা নতুন রেললাইন নির্মাণ, ঢাকা- টঙ্গী ৩য় ও ৪র্থ রেলপথ নির্মাণ প্রকল্প, টঙ্গী-জয়দেবপুর ডাবললাইন নির্মাণ প্রকল্প। এছাড়া  বগুড়া-সিরাজগঞ্জ নতুন রেললাইন নির্মাণ, সৈয়দপুরে ভারতীয় অর্থায়নে একটি নতুন কোচ নির্মাণ কারখানা বিষয়ক আলোচনা হয়। পণ্য পরিবহণের সুবিধার জন্য সিরাজগঞ্জে একটি আইসিডি নির্মাণ করা হবে। এটির কাজের অগ্রগতিসহ আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ বিষয়ে আলোচনায় উঠে আসে।

রেলপথমন্ত্রী এ সময় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণ বিষয়ে বলেন, বাংলাবান্ধা পর্যন্ত একটি নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভারতীয় অংশে নিউ জলপাইগুড়িতে সংযোগ প্রদানের জন্য ৩টি রুট নির্বাচন করা হয়েছে । ভারতীয় পক্ষের সম্মতিতে সেই অনুযায়ী কাজ শুরু করা হবে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন ভারতীয় হাইকমিশনার।

মন্ত্রী এ সময় রেলের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ভারতের হাইকমিশনারকে অবহিত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে উভয় অঞ্চলে ৫২টি স্টেশন আধুনিকায়ন ও সংস্কার করা হচ্ছে। স্টেশনগুলোর প্ল্যাটফর্ম উচু করা হচ্ছে। এছাড়া ভারতের ক্যাটারিং সার্ভিসের আদলে বাংলাদেশেও ক্যাটারিং সার্ভিস এবং ট্রেনিং একাডেমিকে আধুনিক ও উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

রেলওয়েতে ভারতীয় অর্থায়নের প্রকল্প নিয়ে আলোচনা

আপডেট টাইম : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১