ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

সিঙ্গাপুরের ট্রেড রিলেশনসমন্ত্রীর সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ রপ্তানি পণ্য বহুমুখীকরণে কাজ করছে। বিশ্ববাজারে হালাল ফুডের একটি বড় বাজার সৃষ্টি হয়েছে। আগামী ২০২৩ সালের মধ্যে বিশ্ববাজারে প্রায় ২ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের হালাল পণ্যের বাজার সৃষ্টি হতে পারে। বাংলাদেশ হালাল ফুট উৎপাদন করতে সক্ষম। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের নতুন প্রযুক্তি ও সহযোগিতা হালাল ফুড উৎপাদনে সহায়ক হবে। বাংলাদেশ যৌথ ভাবে হালাল ফুড উৎপাদনে অংশীদারিত্বের ভিত্তিতে সিঙ্গাপুরের সাথে কাজ করতে পারে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন-২০২১’ সফল করার মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাণিজ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পেপারলেস ট্রেডে সক্ষমতা অর্জন করছে। এ জন্য বাংলাদেশ ইউএনএস্ক্যাপ এ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের ব্যবসায়ীগণ এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করছে। বাংলাদেশ তথ্যপ্রযুক্তিভিত্তিক কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্যে দক্ষতা অর্জন করে নতুন নতুন কর্মক্ষেত্র এবং কর্মসংস্থান সৃষ্টি করছে।

মন্ত্রী আজ “স্পট লাইট বাংলাদেশ” শীর্ষক ওয়েবিনারে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য প্রদানের পর সিঙ্গাপুরের ট্রান্সপোর্ট এন্ড মিনিস্টার ইন চার্জ অভ্ ট্রেড রিলেশনস এস. ইসওয়ারান (S. Iswaran) এর সাথে দ্বিপাক্ষিক আলোচনার সময় এসব কথা বলেন। এ সময় সিঙ্গাপুরের ট্রেড রিলেশনস মিনিস্টার যৌথভাবে বাংলাদেশে হালাল ফুড উৎপাদন, বাণিজ্য চুক্তি সম্পাদনের অভিজ্ঞতা শেয়ার এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যবসা-বাণিজ্য সহজ করতে ইজ অভ্ ডুয়িং বিজনেস ইনডেক্সে বিশ্বে যে ২০ দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তার একটি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) দেশে বিনিয়োগ সহজ করতে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করছে। যাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ অতি সহজেই ব্যবসাবান্ধব পরিবেশে বিনিয়োগ করতে পারেন। তিনি বলেন, সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে নৌ ও আকাশ পথে যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ সরকার পটুয়াখালিতে নতুন আধুনিক পায়রা সমুদ্রবন্দর চালু করেছে, মংলা সমুদ্রবন্দরকে আধুনিক করা হয়েছে, চট্টগ্রাম সমুদ্রবন্দরে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং চট্টগ্রামের মাতার বাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে।

এর আগে বাণিজ্যমন্ত্রী ভার্চুয়ালি এন্টারপ্রাইজ সিঙ্গাপুর, সিঙ্গাপুর মেন্যুফেকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইকমিশন ইন সিঙ্গাপুর, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এফবিসিসিআই এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অভ্ সিঙ্গাপুর কর্তৃক  যৌথভাবে আয়োজিত “স্পট লাইট বাংলাদেশ” শীর্ষক ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরো উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সিঙ্গাপুরের ট্রান্সপোর্ট এন্ড মিনিস্টার ইন চার্জ অভ্ ট্রেড রিলেশনস এস. ইসওয়ারান এবং এসবিএফ দক্ষিণ এশিয়া বিজনেস গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রসন মুখার্জি।  ওয়েবিনার সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। ওয়েবিনারে প্যানেল আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিসেস আয়সা আজিজ খান, সাউথ এশিয়া এন্ড মিডিল ইস্ট পিএসএ’র রিজিওনাল সিইও ওয়ান সি ফং, মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশে এর বোর্ড মেম্বার আসিফ ইকবাল ও গ্রামীণ ফোন এক্সেলেটর এর প্রধান মিনহাজ আনোয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

সিঙ্গাপুরের ট্রেড রিলেশনসমন্ত্রীর সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

আপডেট টাইম : ০৮:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১